EIIN - 106012

01309106012

bishnupurhighs@gmail.com

Pay Online

EIIN - 106012

01309106012

bishnupurhighs@gmail.com

প্রচ্ছদ / প্রথিষ্ঠান প্রধানের বাণী

সম্মানিত অভিভাবক, সুধী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আসসালামু আলাইকুম


বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে আমি অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালুকরণ এবং শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ।


সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হল শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকে হলে শিক্ষা বলে। শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন। স্কুল, শিক্ষক এবং শিক্ষার্থীর ঐক্যবদ্ধ কাজের মূল লক্ষ্য হল শিখন। শিখনের মধ্য দিয়ে শিক্ষার্থীর মানবিক উৎকর্ষ ও অন্তর্নিহিত গুণাবলি বিকশিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থী কেবল পাঠ্যপুস্তকের নির্দিষ্ট পাঠ-ই গ্রহণ করে না, পাঠশেষে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গিও অর্জন করে। আমাদের বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এ লক্ষ্যকে সামনে রেখেই পরিচালিত।


শিক্ষার্থীর সুশিক্ষা লাভের জন্য শিক্ষক-অভিভাবক সম্পর্কটি অতীব গুরুত্বপূর্ণ। শ্রেণির পঠনপাঠনের তদারক, নিয়মিত স্কুলে উপস্থিতি, স্কুলের নিয়মকানুন মেনে চলা ইত্যাদি ক্ষেত্রে অভিভাবক কার্যকর ভূমিকা পালন করে থাকেন। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার্থী শুধু স্কুলেই শিক্ষা লাভ করে না, গৃহ পরিবেশে, সামাজিক পরিবেশেও সে শেখে, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে।


আমরা মুক্তবুদ্ধিসম্পন্ন, যুক্তিবাদী, মানবতাবোধসম্পন্ন আলোকিত মানুষ চাই। ছাত্র-ছাত্রীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা লাভের মধ্য দিয়ে ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে তারা নিজেদের গড়ে তুলবে এটাই কামনা। তাছাড়া প্রজন্ম থেকে প্রজন্মান্তর আমাদের শ্লোগান হওয়া উচিত জ্ঞানই শক্তি, সু-শিক্ষাই আলো।


প্রধান শিক্ষক

বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়

ডাকঘর: প্রাকগাজীপুর, মুরাদনগর, কুমিল্লা।

Creating Document, Do not close this window...