EIIN - 106012

01309106012

bishnupurhighs@gmail.com

Pay Online

EIIN - 106012

01309106012

bishnupurhighs@gmail.com

প্রচ্ছদ / সভাপতির বাণী

সম্মানিত অভিভাবক, সুধী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আসসালামু আলাইকুম


বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালুকরণ এবং শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ।


শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং উন্নত থেকে উন্নততর করতে সাহায্য করে। আমাদের মূল লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকীয় জ্ঞান নয়, বরং শিক্ষার্থীদের ভেতর নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত করা । বর্তমান যুগ প্রযুক্তির যুগ। তাই আমরা আমাদের প্রতিষ্ঠানে আধুনিক তথ্য প্রযুক্তি (ICT) ও যুগোপযোগী শিক্ষার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর ।


আমি বিশ্বাস করি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি মানসম্মত শিক্ষা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে ।


প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

তোমাদের মেধা ও একাগ্রতার মাধ্যমে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে ।


আমি বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য কামনা করি এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করছি ।


ধন্যবাদান্তে,

ড. মুহাম্মদ মাহবুবুর রাজ্জাক

সভাপতি, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়।

Creating Document, Do not close this window...